অক্টোবর মাসের নিউজলেটার — নতুন ব্যাচ ও অফার
আলহামদুলিল্লাহ! এই অক্টোবরে আমাদের প্রতিষ্ঠানে ৩টি নতুন ব্যাচ শুরু হচ্ছে — কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। আসন সীমিত, তাই আগে ভর্তি হলে আগে সুবিধা।
এই মাসের বিশেষ অফার: যে শিক্ষার্থী একসাথে দুটি কোর্সে ভর্তি হবে, তার দ্বিতীয় কোর্সের ফি-তে ২০% ছাড় পাবে। অফারটি চলবে মাস শেষ পর্যন্ত।
গত মাসে আমাদের ৪৫ জন শিক্ষার্থী সফলভাবে কোর্স শেষ করে সার্টিফিকেট পেয়েছে। সবাইকে অভিনন্দন! তাদের মধ্যে কেউ কেউ এরই মধ্যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করেছে।
ভর্তি ও বিস্তারিত জানতে কল করুন: +8801711102944।